Lyrks
Lyrks
Lyrks
Cover Art

Ma Lo Ma | Coke Studio Bangla Lyrics by Pritom Hasan, Aly Hasan

Coke Studio Bangla: Season 3

2024

[Chorus: Arif Dewan]
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, করলাম কী?
রঙ্গে ভাঙা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
[Post-Chorus: Chhad Petano Choir]
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
আর কোথায় রে মা মনসা
তোমায় প্রণাম জানাই
কালীর নয়নজলে
[Chorus: Shagor Dewan]
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
[Verse 1: Shagor Dewan]
ছিলাম শিশু, ছিলাম ভালা
না ছিলো সংসারের জ্বালা
সদাই থাকিতাম মায়ের সঙ্গে
ছিলাম শিশু, ছিলাম ভালা
না ছিলো সংসারের জ্বালা
সদাই থাকিতাম মায়ের সঙ্গে
আমার দেহেতে আইলো জুয়ানি
উজান বহে গাঙ্গের পানি
কামিনী বসিলো ভাব অঙ্গে
ভাঙা নৌকা বাইতে
আইলাম গাঙ্গে
[Chorus: Shagor Dewan]
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
[Post-Chorus : Md. Sokir Sheikh & Chhad Petano Choir]
আছেন ভালো গানের মাস্টার সালামও জানাই
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
কালীর নয়ন জলে
[Verse 2: Aly Hasan]
ভাই, এই এইযে এদিকে
ও এ বড়ো ভাই
এই উপরওয়ালা পাঠাইসে মায়েরই কোলে
বুঝি নাই দুনিয়াতে কি খেলা চলে
সবাই তো আদর করতো
ও লে লে লে লে
যৌবন যায় ঝাউবনেতে সংসারের ছলে
আমার রঙিন দুনিয়ায় কি আর সাদা কালা চলে
ডাইলের মজা তলে যদি ভালো মতো গলে
ঠিক মতো বাইতে পারলে ভাঙ্গা নৌকাও চলে
ভাইয়া, সাঁতার না জানা থাকলে ডুইবা মরবেন জলে
হুম, আপনি কি ভাবতেসেন ভাই
আপনার নৌকায় leak আসে?
আমি তো দেখতেসি ভাই আপনার নৌকা ঠিক আসে
জীবনের চলার পথে নাই নাই ভি দিক আসে
সঠিক দিক যাইতে পারলে সুন্দর একটা দ্বীপ আসে
দুনিয়া ঘুরতাসে, কে ঘুরায় খুঁজতে হইবো
বিষয়টা বুঝতে হইবো, খাইয়া মুখ মুছতে হইবো
জীবনের তরী বাইয়া জায়গামতো যাইতে হবে
তরিকা সবারই এক ভাঙ্গা নৌকা বাইতে হইবো
দুনিয়ায় আইসি কিছুই ছিল না অঙ্গে
ভালো কাজ ছাড়া কিছু যাইবো না সঙ্গে
দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে
রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইসে গাঙ্গে
রঙ্গে রঙ্গে ভাঙা নৌকা
ভাই আপনিই গান
[Pre-Chorus: Arif Dewan & Shagor Dewan]
ছিলাম জুয়ান হইলাম বুড়া
লইড়া গেছে বাঁকা গোড়া
গলই তলা যেতে চায় মোর ভেঙ্গে
ছিলাম জুয়ান হইছি বুড়া
লইড়া গেছে বাঁকা গোড়া
গলই তলা যেতে চায় মোর ভেঙ্গে
ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে
চিন্তা করো আপন মনে
মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে
[Chorus: Shagor Dewan]
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে
[Outro: Chhad Petano Choir]
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়
কী সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়
গানটা আমার ইতিমধ্যে শেষ করিয়া যাই
কালীর নয়নজলে

About “Ma Lo Ma | Coke Studio Bangla” by Pritom Hasan

Read the complete lyrics to "Ma Lo Ma | Coke Studio Bangla" by Pritom Hasan, Aly Hasan from the album "Coke Studio Bangla: Season 3" in 2024. On Lyrks you can follow along with the full text, explore the artist's discography, and discover related songs. The track is often categorized under বাংলা (Bengali), Bangla Rock, Folk.

"Ma Lo Ma | Coke Studio Bangla" is performed by Pritom Hasan, Aly Hasan. from the album "Coke Studio Bangla: Season 3" in 2024 This page provides the full lyric text for fans who want to sing along, study the songwriting, or compare versions across releases. Lyrks organizes lyrics by artist and song slug so you can bookmark and share a stable URL. Music lyrics help listeners connect with emotion, narrative, and rhythm in a track. Whether you are learning English, researching a favorite chorus, or preparing for karaoke, having accurate line breaks and section labels (verse, chorus, bridge) makes the experience easier. We link to the official artist profile on Lyrks where available, including biography snippets, top songs, and chart placements when we have that data. If you enjoy "Ma Lo Ma | Coke Studio Bangla", explore more songs by Pritom Hasan, Aly Hasan using the links below. Chart and trending pages on Lyrks highlight what listeners are searching for this week. For copyright or correction requests, see our DMCA and contact pages.

View all songs and biography for Pritom Hasan · Trending lyrics · Billboard Hot 100

Frequently asked questions

"Ma Lo Ma | Coke Studio Bangla" is credited to Pritom Hasan, Aly Hasan. Songwriting credits may include additional writers listed on the release; check the credits section on this page for linked collaborators.

"Ma Lo Ma | Coke Studio Bangla" appears on "Coke Studio Bangla: Season 3" in 2024.

Visit the Pritom Hasan, Aly Hasan artist page at /artist/pritom-hasan for biography, popular tracks, and links to more lyric pages.