Lyrks
Lyrks
Sign In
Cover Art

Nithor Lyrics by Aurthohin

Phoenixer Diary 1

2022

[Pre-Chorus]
জানালাটার ওপাশটাতে বৃষ্টি পড়ে, বৃষ্টি থামে
বসে বসে দেখতে থাকি রঙ বদলায় সবার মুখের
সারাটি রাত নিথর হয়ে নিদ্রাহীন এই সময়টাকে
ঠেলতে থাকি সকাল মাঝে আবার রাত্রি দেখবো বলে
জানালাটার ওপাশটাতে লাল-নীল সব নতুন মুখে
প্রায়ই তারা স্বপ্ন ওড়ায় স্বপ্ন ভাঙ্গার অপেক্ষাতে
প্রতিটি রাত নিথর হয়ে নিদ্রাহীন এই সময়টাকে
আকাশকুসুম চিন্তা ভিড়ে ধুলো জমাই ইচ্ছেটাতে

[Instrumental]

[Chorus]
ঘুম আসে না আমার যে আর তোমার কথা ভেবে ভেবে
তুমি যে আজ কোথায় গেলে জীবনটা আজ গেছে থেমে
ঘুম আসে না আমার যে আর, কালি জমে চোখের নিচে
তুমি যে আজ কোথায় গেলে যাচ্ছে জীবন রসাতলে
কাটে না এ রাত্রি
মেলে না হিসেব আমার

[Post-Chorus]
আমি যে বসে থাকি তোমার কবিতা শুনবো বলে
খুঁজি তোমায় বইয়ের ভাঁজে, খুঁজি তোমায় চায়ের কাপে
খুঁজি তোমায় ভরদুপুরে, খুঁজি তোমায় অন্ধকারে
ছাইয়ে ভরা অ্যাশট্রেটাতে সিগারেটের বদভ্যাসে

[Pre-Chorus]
জানালাটার ওপাশটাতে সুখ-দুঃখের উপন্যাসে
নাড়া দেয় না আমায় কিছুই আলো কিংবা আঁধার হয়ে
তোমরা আমায় বলতে পারো কেন আমি সারাজীবন
একই ঘরে এক কাপড়ে জানালটার পাশে বসে?
হঠাৎ করেই জানালা গলে বেড়িয়ে পরি ওপাশটাতে
তাকিয়ে দেখি বিশাল সাগর, নীল জোছনা মুচকি হাসে
তবুও কেন শূন্যতাটাই ভর করে আজ বুকের মাঝে?
ফিনিক্স পাখির মত আমার দেহ কেন পুড়তে থাকে?

[Chorus]
ঘুম আসে না আমার যে আর তোমার কথা ভেবে ভেবে
তুমি যে আজ কোথায় গেলে জীবনটা আজ গেছে থেমে
ঘুম আসে না আমার যে আর, কালি জমে চোখের নিচে
তুমি যে আজ কোথায় গেলে যাচ্ছে জীবন রসাতলে
কাটে না এ রাত্রি
মেলে না হিসেব আমার

[Post-Chorus]
আমি তোমায় খুঁজি শুধু হাতটা ধরবো বলে
খুঁজি তোমায় কৃষ্ণচূড়ায়, খুঁজি তোমায় জোছনাটায়
খুঁজি তোমায় ভরদুপুরে, খুঁজি তোমায় অন্ধকারে
সন্ধ্যাবেলায় লাল আকাশে দু'হাত তুলে প্রার্থনাতে
হঠাৎ করেই হাওয়ায় ভেসে তোমার চুলের গন্ধ আসে
মনে হয় কানের পাশে বলছো তুমি ফিসফিসিয়ে
"কোথায় আমি? কোথায় আমি? পাচ্ছো না আর আমায় খুঁজে?
ভুলে গেছো আমি যে আজ ঘুমিয়ে আছি এপিটাফে?"
Credits

About “Nithor” by Aurthohin

Read the complete lyrics to "Nithor" by Aurthohin from the album "Phoenixer Diary 1" in 2022. On Lyrks you can follow along with the full text, explore the artist's discography, and discover related songs. The track is often categorized under Pop.

"Nithor" is performed by Aurthohin. from the album "Phoenixer Diary 1" in 2022 This page provides the full lyric text for fans who want to sing along, study the songwriting, or compare versions across releases. Lyrks organizes lyrics by artist and song slug so you can bookmark and share a stable URL. Music lyrics help listeners connect with emotion, narrative, and rhythm in a track. Whether you are learning English, researching a favorite chorus, or preparing for karaoke, having accurate line breaks and section labels (verse, chorus, bridge) makes the experience easier. We link to the official artist profile on Lyrks where available, including biography snippets, top songs, and chart placements when we have that data. If you enjoy "Nithor", explore more songs by Aurthohin using the links below. Chart and trending pages on Lyrks highlight what listeners are searching for this week. For copyright or correction requests, see our DMCA and contact pages.

View all songs and biography for Aurthohin · Trending lyrics · Billboard Hot 100

Frequently asked questions

"Nithor" is credited to Aurthohin. Songwriting credits may include additional writers listed on the release; check the credits section on this page for linked collaborators.

"Nithor" appears on "Phoenixer Diary 1" in 2022.

Visit the Aurthohin artist page at /artist/aurthohin for biography, popular tracks, and links to more lyric pages.


Lyrks
Lyrks

Your gateway to the world of music lyrics.

Product

Features


© 2026 Lyrks. All rights reserved.