Lyrks
Lyrks
Lyrks
Cover Art

Jodi Bhabo Kincho Amaay Lyrics by Kabir Suman

0

যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো
যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো
কেনা যায় কণ্ঠ আমার দফা দফা
রুজি-রোজগারের জন্য করছি রফা
দু'হাতের আঙুলগুলো কিনতে পারো
আপসেও নেই আপত্তি, নেই আমারও
আমাকে না, আমার আপস কিনছো তুমি
আমাকে না, আমার আপস কিনছো তুমি
বলো কে জিতলো তবে জন্মভূমি, জন্মভূমি?
যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো
টাকাতেই চলছে সবার পাকস্থলী
কেনা আর বেচা নিয়ে গেরস্থালি
নি-পা-গা-রে রবীন্দ্রনাথ তেরে-কেটে
বাজারের খাবার হয়েই ঢুকছে পেটে
প্রতিবাদী কণ্ঠগুলো টাকার ব্যাপার
প্রতিবাদ করতে গেলেও খাবার-দাবার
সে তুমি শ্রমিক কিংবা তা-ধিন-ধি-না
পেটে চাই খাবার, নয়তো দিন চলে না, দিন চলে না
যদি ভাবো খাচ্ছো আমায়, ভুল ভেবেছো
যদি ভাবো খাচ্ছো আমায়, ভুল ভেবেছো
খাওয়া যায় কণ্ঠ আমার দফা দফা
বদহজম হলেই কিন্তু দফারফা
দু'হাতের আঙুলগুলো খেতেও পারো
আপসেও নেই আপত্তি, নেই আমারও
আমাকে না, আমার আপস খাচ্ছো তুমি
আমাকে না, আমার আপস খাচ্ছো তুমি
বলো কে জিতলো তবে জন্মভূমি, জন্মভূমি?
যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো
কেউ বেচে তার মেহনত, হাতের পেশী
কেউ বেচে চুলের বাহার, এলোকেশী
কেউ বেচে প্রবন্ধ কোন পত্রিকাতে
আমি বেচি আমার কণ্ঠ তোমার হাতে
বেচি আমি আমার পদ্য, সুরের ভাষা
বিরক্তি, ঘেন্না এবং ভালোবাসা
আশাটাও পণ্য এখন বাজারদরে
বিকোতে পারলে টাকা আসবে ঘরে, আসবে ঘরে
বেচি দিন পাল্টে দেবার গানের জবান
বেচি দিন পাল্টে দেবার গানের জবান
কোনোদিন হয়তো অন্য আর কোনো গান
টাকাডুম টাকডুমাডুম নিয়ম ছেড়ে
টাকাডুম টাকডুমাডুম নিয়ম ছেড়ে
মানুষের জন্যে সুদিন আনবে কেড়ে, আনবে কেড়ে
যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো

About “Jodi Bhabo Kincho Amaay” by Kabir Suman

Read the complete lyrics to "Jodi Bhabo Kincho Amaay" by Kabir Suman. On Lyrks you can follow along with the full text, explore the artist's discography, and discover related songs. The track is often categorized under Pop.

"Jodi Bhabo Kincho Amaay" is performed by Kabir Suman. This page provides the full lyric text for fans who want to sing along, study the songwriting, or compare versions across releases. Lyrks organizes lyrics by artist and song slug so you can bookmark and share a stable URL. Music lyrics help listeners connect with emotion, narrative, and rhythm in a track. Whether you are learning English, researching a favorite chorus, or preparing for karaoke, having accurate line breaks and section labels (verse, chorus, bridge) makes the experience easier. We link to the official artist profile on Lyrks where available, including biography snippets, top songs, and chart placements when we have that data. If you enjoy "Jodi Bhabo Kincho Amaay", explore more songs by Kabir Suman using the links below. Chart and trending pages on Lyrks highlight what listeners are searching for this week. For copyright or correction requests, see our DMCA and contact pages.

View all songs and biography for Kabir Suman · Trending lyrics · Billboard Hot 100

Frequently asked questions

"Jodi Bhabo Kincho Amaay" is credited to Kabir Suman. Songwriting credits may include additional writers listed on the release; check the credits section on this page for linked collaborators.

Album information for "Jodi Bhabo Kincho Amaay" is not available in our database yet. You can still read the full lyrics on this page.

Visit the Kabir Suman artist page at /artist/kabir-suman for biography, popular tracks, and links to more lyric pages.