Lyrks
Lyrks
Lyrks
Cover Art

Amar Sonar Bangla Lyrics by Rabindranath Tagore

1905

[Chorus]
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 1]
চিরদিন তোমার আকাশ
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে—
ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 2]
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
মরি হায়, হায় রে—
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
ও মা, অঘ্রানে তোর ভরা খেতে কী দেখেছি
আমি কী দেখেছি মধুর হাসি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 3]
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো!
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মরি হায়, হায় রে—
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন—
ও মা, আমি নয়ন জলে ভাসি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 5]
তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে
তোমারই ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে
মরি হায়, হায় রে—
মা, তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে
তখন খেলাধুলা সকল ফেলে তোমার কোলে—
ও মা, তোমার কোলে ছুটে আসি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 6]
ধেনু-চরা তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে
সারা দিন পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে
তোমার ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে
মরি হায়, হায় রে—
মা, তোর ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে
ও মা, আমার যে ভাই তারা সবাই তোমার রাখাল—
ও মা, তোমার রাখাল তোমার চাষি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
[Verse 7]
ও মা, তোর চরণেতে দিলেম এই মাথা পেতে—
দে গো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে
মরি হায়, হায় রে—
ও মা, গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে
আমি পরের ঘরে কিনব না আর, মা, তোর ভূষণ—
মা, তোর ভূষণ বলে গলার ফাঁসি
[Chorus]
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি

About “Amar Sonar Bangla” by Rabindranath Tagore

Read the complete lyrics to "Amar Sonar Bangla" by Rabindranath Tagore in 1905. On Lyrks you can follow along with the full text, explore the artist's discography, and discover related songs. The track is often categorized under Bangladesh, বাংলা (Bengali), Country.

"Amar Sonar Bangla" is performed by Rabindranath Tagore. in 1905 This page provides the full lyric text for fans who want to sing along, study the songwriting, or compare versions across releases. Lyrks organizes lyrics by artist and song slug so you can bookmark and share a stable URL. Music lyrics help listeners connect with emotion, narrative, and rhythm in a track. Whether you are learning English, researching a favorite chorus, or preparing for karaoke, having accurate line breaks and section labels (verse, chorus, bridge) makes the experience easier. We link to the official artist profile on Lyrks where available, including biography snippets, top songs, and chart placements when we have that data. If you enjoy "Amar Sonar Bangla", explore more songs by Rabindranath Tagore using the links below. Chart and trending pages on Lyrks highlight what listeners are searching for this week. For copyright or correction requests, see our DMCA and contact pages.

View all songs and biography for Rabindranath Tagore · Trending lyrics · Billboard Hot 100

Frequently asked questions

"Amar Sonar Bangla" is credited to Rabindranath Tagore. Songwriting credits may include additional writers listed on the release; check the credits section on this page for linked collaborators.

Album information for "Amar Sonar Bangla" is not available in our database yet. You can still read the full lyrics on this page.

Visit the Rabindranath Tagore artist page at /artist/rabindranath-tagore for biography, popular tracks, and links to more lyric pages.